দরপত্র অনিয়ম
বিদ্যুৎ সংকটের মধ্যে রামপালে কয়লা আমদানি ঘিরে অনিয়মের অভিযোগ
বিদ্যুৎ ও গ্যাস সংকটের মধ্যে বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানির দরপত্র প্রক্রিয়া ঘিরে অনিয়ম, জালিয়াতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে সুবিধা দিতে ভুয়া বা জাল নথি ব্যবহারের সুযোগ এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন খাতসংশ্লিষ্টরা। তবে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ বলছে, উচ্চপর্যায়ের কারিগরি দলের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া পরিচালিত হওয়ায় অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।